বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্তে আটক, কে এই কথিত মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ জুলাই ২০২৬, ১৩:০৬আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৩:০৬

ভারতের উত্তর প্রদেশে ভারত-নেপাল সীমান্ত থেকে বৈধ ভ্রমণ নথি ছাড়া নেপালে প্রবেশের চেষ্টার সময় নিজেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও স্পেশাল ফোর্সের সাবেক সদস্য দাবি করা এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তার পরিচয় ও ভারতে প্রবেশের দাবি যাচাই করছে কর্তৃপক্ষ।

পিটিআই জানায়, শনিবার উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার সোনৌলি থানার মাইনিহওয়া এলাকায় নিয়মিত টহলের সময় ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) সদস্যরা তাকে আটক করেন।

এসএসবি জানায়, আটক ব্যক্তির নাম ৩৬ বছর বয়সী জর্ডান ব্রাউন। তিনি নিজেকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে দাবি করেছেন। কর্মকর্তাদের ভাষ্য, বেঙ্গালুরু থেকে সোনৌলি সীমান্তে এসে নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। যাচাইয়ের জন্য থামানো হলে পালানোর চেষ্টা করেন, তবে ধাওয়া করে তাকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পায়ে দড়ি বাঁধা অবস্থায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসএসবির সদস্যরা তাকে নিয়ে যাচ্ছেন।

তল্লাশিতে ব্রাউনের কাছ থেকে ৩১ হাজার ৪৬০ রুপি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে তিনি পাসপোর্ট, ভিসা বা ভারতে অবস্থান কিংবা নেপালে ভ্রমণের বৈধ কোনও নথি দেখাতে পারেননি।

এসএসবির সহকারী কমান্ড্যান্ট প্রিয়া যাদব জানান, জিজ্ঞাসাবাদের পর তাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সোনৌলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের মিডিয়া সেলের প্রকাশিত এক ভিডিও বার্তায় মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ বলেন, ব্রাউন জানিয়েছেন, পর্যটক ভিসায় থাইল্যান্ডে গিয়ে তিনি তার পাসপোর্ট হারিয়ে ফেলেন। পরে সমুদ্রপথে শ্রীলঙ্কা হয়ে ২০২৫ সালের ২ নভেম্বর ভারতে আসেন। এরপর থেকে গোয়ায় ছিলেন এবং নেপালে যাওয়ার সময় এসএসবির হাতে আটক হন।

তবে তার দেওয়া এসব তথ্য এখনও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের ২১ ও ২৩ ধারায় মামলা করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, জর্ডান ব্রাউন নিজের পরিচয়, ভ্রমণের ইতিহাস এবং নেপাল সফরের উদ্দেশ্য সম্পর্কে তদন্তকারীদের পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, তিনি দাবি করেন, প্রায় ৭০টি দেশ ভ্রমণ করেছেন এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেছেন। এছাড়া তিনি ছয় বছর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন এবং প্রায় দুই বছর আগে সামরিক বাহিনী ছেড়েছেন বলেও দাবি করেন।

তিনি আরও দাবি করেন, গোয়ায় পরিচয় হওয়া ‘নাজ’ নামে এক নেপালি নাগরিকের সঙ্গে দেখা করতেই নেপালে যাচ্ছিলেন। তার পাসপোর্ট বেঙ্গালুরুর এক পরিচিত ব্যক্তির কাছে রয়েছে বলেও দাবি করলেও ওই ব্যক্তির বিষয়ে যাচাইযোগ্য কোনও তথ্য দিতে পারেননি। এছাড়া ২০২৪ সালের অক্টোবরে উত্তরাখণ্ডের এক ভারতীয় নারীকে বিয়ে করেছেন বলেও দাবি করেন ব্রাউন।

জর্ডান ব্রাউনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জানানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

উল্লেখ্য এ বছরের মার্চে মিয়ানমার সীমান্তের কাছে আরেক মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইক ছয় ইউক্রেনীয় ভাড়াটে যোদ্ধাসহ আটক হওয়ার কয়েক মাস পর এ ঘটনা ঘটলো। ভ্যানডাইক বর্তমানে দিল্লির তিহার কারাগারে আছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?