ইরানে টানা ৫ ঘণ্টা ধরে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ জুলাই ২০২৬, ০৯:২১ আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৮

ইরানে নতুন দফায় হামলা শেষ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সেন্টকম এক বিবৃতিতে জানায়, পাঁচ ঘণ্টার এই অভিযানে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, চাবাহার, জাস্ক, কোনারক, আবু মুসা এবং বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা আরও গুঁড়িয়ে দিতেই এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সেন্টকমের বাহিনী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং তাদের নৌ-সক্ষমতার ওপর নিখুঁত নিশানা করতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে।

এদিকে হামলার ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। একই সঙ্গে তারা বলেছে, মার্কিন বাহিনী সতর্ক, প্রাণঘাতী এবং যেকোনও পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৭
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান