সমঝোতার ইঙ্গিত: সরকারের আশ্বাসে নমনীয় সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ জুলাই ২০২৬, ০৯:০৪আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির মুখপাত্র সৌরভ দাস দাবি করেছেন, সরকারের প্রতিনিধিরা তাদের কাছে এমন খসড়া বিজ্ঞপ্তি দিয়েছেন, যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে পুলিশি পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।  

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ দাস জানান, তাদের সংবাদ সম্মেলনের পরপরই সরকারের প্রতিনিধিরা সিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় তিন ঘণ্টা ধরে ওই আলোচনা চলে।

দাসের দাবি, বৈঠকে বিহার ও আসাম সরকারের খসড়া বিজ্ঞপ্তির কপি শেয়ার করা হয়েছে। সেখানে এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে কোনও ব্যবস্থা না নেওয়া এবং আটক ও গ্রেফতার হওয়া সবাইকে মুক্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে।

তিনি জানান, কেন্দ্র সরকার এবং বিজেপি বা এনডিএ-শাসিত অন্যান্য রাজ্য থেকেও মঙ্গলবারের মধ্যে একই ধরনের নিশ্চয়তামূলক বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সিজেপির মুখপাত্র বলেন, তারা আবারও প্রতিশ্রুতি দিয়েছে যে মঙ্গলবারের মধ্যে কেন্দ্র সরকার ও অন্যান্য বিজেপি/এনডিএ-শাসিত রাজ্যের নিশ্চয়তামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি, সম্মত ভাষাই ব্যবহার করা হবে।

সমর্থকদের উদ্দেশে পোস্টের শেষে তিনি লেখেন, কোনও বিক্ষোভকারীকে একা ফেলে রাখা হবে না। আমরা সবাই একসঙ্গে আছি।

এই অগ্রগতির খবর আসে এমন এক সময়ে, যখন কয়েক ঘণ্টা আগেই সিজেপি দেশজুড়ে নতুন করে আন্দোলনের হুমকি দিয়েছিল। দলটির অভিযোগ, ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ৪৯ দিনের নিট প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন স্থগিত করার সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিজেপি সরকার তা রক্ষা করেনি।

সেই প্রতিশ্রুতির মধ্যে ছিল কেন্দ্র ও এনডিএ-শাসিত রাজ্যগুলোতে বিক্ষোভকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার, আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনও ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা, নিট প্রশ্নফাঁস-সংশ্লিষ্ট আত্মহত্যার শিকারদের পরিবারকে ক্ষতিপূরণ এবং পরীক্ষা সংস্কারবিষয়ক পাঁচ দফা সনদ বিবেচনা করা।

এর আগে সোমবার সিজেপি, রাজ্যসভার সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবালের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে, ২৫ জুলাইয়ের সমঝোতার পরও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ অব্যাহত রয়েছে। যদিও ওই সমঝোতায় কেন্দ্র সরকার সব বিদ্যমান এফআইআর প্রত্যাহার এবং নতুন কোনও মামলা না করার আশ্বাস দিয়েছিল।

/এএস/ 
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত