মুক্তি পেয়েই তোপ উদয়নিধির: বিজয়কে বললেন ‘ডামি মুখ্যমন্ত্রী’

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ আগস্ট ২০২৬, ১২:৫৩আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:৫৫

তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা ও ডিএমকের সিনিয়র নেতা উদয়নিধি স্টালিনকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে করা মন্তব্যের জেরে থানজাভুরে পুলিশি জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পরই তিনি রাজ্যের টিভিকে সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সমর্থকদের সংবর্ধনা গ্রহণ করে উদয়নিধি স্টালিন বলেন, তার গ্রেফতার ছিল একটি ‘প্রহসন’ এবং এটি একটি ‘সার্কাস সরকারের’ কাজ। তিনি মুখ্যমন্ত্রী বিজয়কে ‘ডামি মুখ্যমন্ত্রী’ বলেও মন্তব্য করেন।

তার দাবি, কাবেরী নদীর পানি আনতে টিভিকে সরকারের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

উদয়নিধি অভিযোগ করেন, তাকে ‘সন্ত্রাসীর মতো’ ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের নেতা যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন প্রতি বছর ১২ জুন মেট্টুর বাঁধ থেকে কৃষকদের জন্য নিয়মিত পানি ছাড়া হতো। পাঁচ মাস পেরিয়ে গেলেও টিভিকে সরকার কৃষকদের জন্য পানি আনতে পারেনি। কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলার যোগ্যতাও টিভিকের নেই।

নারীদের অসম্মান করার কোনও উদ্দেশ্য তার ছিল না বলেও দাবি করেন উদয়নিধি। তার ভাষায়, বক্তব্যের কিছু অংশ ‘কেটে, কপি করে ও জুড়ে’ এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় তিনি দ্ব্যর্থবোধক মন্তব্য করেছেন।

তিনি বলেন, আমি একটিই অর্থে কথা বলেছি- কৃষকদের পানি দরকার। নারীদের অসম্মান করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। তামিলনাড়ুর প্রতিটি মা ও বোনকে আমি নিজের পরিবারের সদস্য মনে করি।

তিনি আরও বলেন, বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট যাচাই না করেই মিত্র রাজনৈতিক দলের কয়েকজন নেতাও তার সমালোচনা করেছেন, যা তাকে হতাশ করেছে।

এ সময় তার গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন করা ডিএমকের নেতাকর্মী ও জোটসঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে বিক্ষোভে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

/এএস/ 
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন