প্রায় ৯ ফুট লম্বা চুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ভারতের রেণু

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ আগস্ট ২০২৬, ১৫:২২ আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৫:২৭

বছরের পর বছর ধৈর্য আর চুলের প্রতি একনিষ্ঠ ভালোবাসাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে রূপান্তর করেছেন ভারতের উত্তরাখণ্ডের বাসিন্দা রেণু ধারিয়াল। ২৭১.৫০ সেন্টিমিটার (৮ ফুট ১০ ইঞ্চি) লম্বা চুলের সুবাদে নারীদের মধ্যে বিশ্বের দীর্ঘতম চুলের অধিকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায়, গত এপ্রিলে হলদোয়ানি শহরে রেণুর চুলের দৈর্ঘ্য আনুষ্ঠানিকভাবে পরিমাপ ও যাচাই করা হয়। তার এই চুলের দৈর্ঘ্য বিশ্বের ইতিহাসের সবচেয়ে লম্বা মানব রবার্ট ওয়াডলোর উচ্চতার (২৭২ সেন্টিমিটার) চেয়ে সামান্যই কম।

গিনেস বুক অফ রেকর্ডস জানায়, ২০১৫ সাল থেকে রেণু ধারাবাহিকভাবে তার চুল বাড়াচ্ছেন এবং এই দীর্ঘ সময়ে তিনি কখনোই চুল কাটেননি। গিনেস কর্তৃপক্ষের সঙ্গে আলাপকালে রেণু জানান, ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যে দীর্ঘ চুলকে সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হয় যা তাকে চুল বড় করতে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে।

এত দীর্ঘ চুল হলেও রেণুর চুল বেশ ঘন ও উজ্জ্বল। চলাচলের সময় বা চুল সামলে রাখতে তিনি সাধারণত লম্বা ও নান্দনিক বেণী বেঁধে রাখেন। গিনেস প্রকাশিত ছবিগুলোতে তাকে ঘরের মেঝেশয্যায় বা বিছানার প্রান্ত ঘেঁষে চুল ছড়িয়ে বসে থাকতে দেখা গেছে।

রেণুর এই অর্জনের মাধ্যমে ইউক্রেনের রেকর্ডধারী আলিয়া নাসিরোভার খেতাবটি হাতবদল হলো। আলিয়ার চুলের দৈর্ঘ্য ছিল ২৫৭.৩৩ সেন্টিমিটার (৮ ফুট ৫.৩ ইঞ্চি)। রেণু তার চেয়ে ১৪ সেন্টিমিটারেরও বেশি লম্বা চুল নিয়ে এই রেকর্ড ভাঙেন।

চুল কেবল বড় করাই নয়, এর সঠিক যত্ন নেওয়াটাও ছিল বড় চ্যালেঞ্জের। গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষও এত দীর্ঘ চুলের দেখভাল করার পেছনে তার কঠোর পরিশ্রমের প্রশংসা করেছে। রেণু জানান, চুলের জট ছাড়াতে এবং ধোয়ার পেছনে তার ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যেত। বাণিজ্যিক কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহারের বদলে তিনি ঘরোয়া প্রাকৃতিক যত্ন পছন্দ করতেন। তিনি নিজেই ঘরে তৈরি তেল ও শ্যাম্পু ব্যবহার করতেন।

পেশাগত জীবনে রেণু একজন কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত অন্যান্য নারীদের সঙ্গে চুল ও রূপচর্চার নানা টিপস শেয়ার করে থাকেন। অস্বাভাবিক ও বিস্ময়কর এই চুলে ঘর থেকে বের হলেই বা সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হলেই তিনি সবার কৌতুহলের কেন্দ্রে পরিণত হন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’