বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের

আন্তর্জাতিক ডেস্ক 
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯

ভারতের তামিলনাড়ুর কাঞ্চীপুরম জেলায় পলিথিনের ছাউনির নিচে সন্তান প্রসবকালে ৪৪ বছর বয়সী এক নারী ও তার নবজাতক সন্তানের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, ওই নারীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছিল এবং তাদের বন্ডেড লেবার বা বলপূর্বক শ্রমের মতো পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হচ্ছিল। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

মৃত ওই নারীর নাম থেনমোঝি। তার স্বামী ৪৫ বছর বয়সী আনন্দ পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করার পর একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। দায়ের করা অভিযোগ অনুযায়ী, আনন্দ, তার স্ত্রী, তাদের ১৬ বছর বয়সী ছেলে, ১৯ বছর বয়সী মেয়ে এবং মেয়ের স্বামী- সবাই মিলে অরুনাগম নামের এক ব্যক্তির অধীনে কাঠুরে হিসেবে কাজ করছিলেন।

প্রায় ছয় মাস ধরে ওই পরিবারের সদস্যরা অরুনাগমের অধীনে কাজ করছিলেন। অগ্রিম হিসেবে নেওয়া ২০ হাজার টাকা ঋণ শোধ করার জন্যই তারা এই কাজ শুরু করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করেন আনন্দ।

আনন্দের অভিযোগ, তার পরিবারকে বলপূর্বক শ্রমিক হিসেবে আটকে রাখা হয়েছিল। এমনকি গর্ভবতী স্ত্রীর জন্য চাল কেনার উদ্দেশ্যে টাকা চাওয়ায় অরুনাগম তাকে মারধরও করেন। কয়েক সপ্তাহ আগে থেনমোঝিকে হাসপাতালে চেক-আপের জন্য নিয়ে যাওয়ার অনুমতি চাইলে অরুনাগম জানিয়ে দেন, কাজ শেষ করার পরই কেবল তারা যেতে পারবেন। এছাড়া স্ত্রীর পেটে ব্যথার কথা জানালে অভিযুক্ত তাকে পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খাইয়ে দিতে বলেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

আনন্দ পুলিশকে জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি এবং অন্যান্যরা যখন কাজের উদ্দেশ্যে বের হন, তখন পূর্ণ গর্ভকালীন অবস্থার কারণে থেনমোঝি ক্যাম্পে থেকে যান। দুপুরে তিনি ফিরে এসে দেখেন স্ত্রী পেটের ব্যথায় কষ্ট পাচ্ছেন। স্ত্রীর ব্যথা উপশমে ক্যাস্টর অয়েল লাগিয়ে দিয়ে দুপুর ২টার দিকে তিনি আবার কাজে ফিরে যান। এর মাত্র আধা ঘণ্টা পর ফিরে এসে আনন্দ দেখেন থেনমোঝি প্রসববেদনায় মারাত্মকভাবে ছটফট করছেন। অল্পক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। অরুনাগমের সাথে বারবার যোগাযোগের চেষ্টার পর তিনি সাড়া দেন এবং একটি অ্যাম্বুলেন্স ডাকেন। অ্যাম্বুলেন্সটি কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে থেনমোঝির মৃত্যু হয়।

সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র জানিয়েছে, ওই নারী আংশিকভাবে সন্তান প্রসব করেছিলেন এবং নবজাতকটিও মারা যায়। অ্যাম্বুলেন্সের কর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন। আনন্দ পুলিশকে জানান, ঘটনার পর অরুনাগম তাকে দুই হাজার টাকা দেন এবং মরদেহ পরিবহনের ব্যবস্থা করেন। পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের সহায়তায় বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, অরুনাগম গ্রেফতার না হওয়া পর্যন্ত থেনমোঝির স্বজনেরা সম্মতি দিতে অস্বীকৃতি জানানোয় বুধবারেও ময়নাতদন্ত সম্পন্ন করা যায়নি। ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৯৪ ধারার অধীনে তদন্ত শুরু করেছে পুলিশ। বলপূর্বক শ্রমের অভিযোগগুলো সাব-কালেক্টরের কাছে পাঠানো হয়েছে এবং শ্রম বিভাগের কর্মকর্তাদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

/এএস/ 
সম্পর্কিত
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
বাগেশ্বর বাবা বিতর্কে মন্দিরে মাছের ভোগ খেলেন শুভেন্দু
ভারতের অজানা ১০ পাহাড়ি গ্রাম
সর্বশেষ খবর
১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ডিম ও কিছু সবজির দাম
১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ডিম ও কিছু সবজির দাম
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফ্রান্স
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফ্রান্স
শাহরুখের হাত ধরে স্কিনকেয়ারে বদলের বার্তা
শাহরুখের হাত ধরে স্কিনকেয়ারে বদলের বার্তা
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার