নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক 
১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭

ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত- এই ১১টি উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

ভারতের ২০২৬ সালের ব্রিকস সভাপতিত্বের অধীনে আয়োজিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো- ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’। বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থা, বহুপাক্ষিকতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সংকটপূর্ণ সরবরাহ শৃঙ্খলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়া ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এতে অংশ নেবেন। অন্যদিকে ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েভেরা এবং সৌদি আরবের পক্ষে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

আজ ‘ইনক্লুসিভ গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড স্ট্রেন্থেনিং মাল্টিলাটারালিজম’ শীর্ষক অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। এরপর নেতারা ভারত মণ্ডপমে ‘ভারত ইনোভেটস’ প্রদর্শনী পরিদর্শন করবেন। কর্মসূচি অনুযায়ী, একটি যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রধানমন্ত্রী মোদির দেওয়া রাজকীয় নৈশভোজের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হবে।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এর মধ্যে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংয়ের সঙ্গে বৈঠক।

উল্লেখ্য বৈশ্বিক অর্থনীতিতে উদীয়মান শক্তিগুলোর ক্রমবর্ধমান গুরুত্ব ও বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথের স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে ব্রিকস একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

/এএস/ 
সম্পর্কিত
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ