দল-প্রতীক হারিয়ে নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার মমতা শিবিরের

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭

ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমার এক দিন আগে এই সিদ্ধান্ত নেন তিনি। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থন করব।

এর কয়েক ঘণ্টা আগে ৬ অক্টোবরের উপনির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে নতুন দলীয় নাম ও প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন। এর ফলে আপাতত তৃণমূল কংগ্রেসের প্রচলিত নাম ও প্রতীকের ওপর তাদের দাবি কার্যত শেষ হয়ে যায়।

নন্দীগ্রাম থেকে মমতা শিবিরের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া শিক্ষক সঞ্চিতা প্রধান দে শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সচিবালয় নবান্নে দেখা করেন। তার সঙ্গে ছিলেন স্বামী সত্যজিৎ।

এরপরই তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে নন্দীগ্রাম উপনির্বাচনে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর আর কোনও প্রার্থী থাকলো না।

/এএস/ 
সম্পর্কিত
নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
সর্বশেষ খবর
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
পদ্মাপাড়ের বাজারে ‘মোদি-মুল্লুকের মাছলি’, রহস্যটা কী
পদ্মাপাড়ের বাজারে ‘মোদি-মুল্লুকের মাছলি’, রহস্যটা কী
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ