প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি

আন্তর্জাতিক ডেস্ক 
০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০

ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে কো-পাইলটের ছুরিকাঘাত ও বিমানটি ক্র্যাশ করার চেষ্টার মুখে চরম সাহসিকতা দেখিয়ে ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। বুধবারের এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘হিরো’ হিসেবে অভিহিত করে প্রশংসা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা যায়, ফ্লাইটের কো-পাইলট হঠাৎ প্রধান পাইলট স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করলে ককপিটে সংঘর্ষ শুরু হয়। এতে বোয়িং ৭৩৭ বিমানটি ৩০ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট বা ৪,২৬৭ মিটার নিচে নেমে যায়। মারাত্মক আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকা সত্ত্বেও মাচ্ছার শেষ মুহূর্তে ককপিটের দরজা খোলার সুইচ টিপতে সক্ষম হন।

দরজা খুলে যাওয়ায় যাত্রীরা ও ক্রুরা দ্রুত ভেতরে প্রবেশ করে হামলাকারী কো-পাইলটকে আটক করেন। এরপর ফ্লাইটে থাকা অন্য দুই পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েলি নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিক মিলিয়ে তিনি ১৭১ জনের বেশি মানুষের জীবন রক্ষা করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বৃহস্পতিবার ভোরে এক পোস্টে পাইলট মাচ্ছারকে ‘হিরো’ বলে ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন, সবচেয়ে মারাত্মক বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অপরিসীম সাহস ও অটল সংকল্প দেখিয়েছেন। তার বীরত্ব শত শত মানুষের জীবন বাঁচাতে এবং একটি বড় ট্র্যাজেডি এড়াতে সাহায্য করেছে।

সৌদি আরবে অবস্থিত ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাবুকের একটি হাসপাতালে ক্যাপ্টেন মাচ্ছারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পরিবার ও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। মুম্বাইয়ের বাসিন্দা স্মিত মাচ্ছার ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার আগে ভারতের স্পাইসজেট এয়ারলাইন্সে দীর্ঘ ১১ বছরের বেশি সময় কাজ করেছিলেন।

এদিকে এই ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ফ্লাইদুবাই এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনার পেছনের কারণ এখনও অজানা এবং এ বিষয়ে ‘অপ্রয়োজনীয় অনুমান’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এয়ারলাইনটি। সেইসঙ্গে ঘটনার তদন্ত চলাকালে তারা ইসরায়েলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। নেতানিয়াহু ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর নিরাপত্তা ঘটনা’ হিসেবে উল্লেখ করে জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাই এফজেড১০৭৩-এর কো-পাইলটকে সৌদি কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করবে।

/এএস/ 
সম্পর্কিত
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
এখনও কোন অঞ্চলের মানুষ পাতার পোশাক পরে, জানেন কি?
সর্বশেষ খবর
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী