ভারত নিজেকে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে দেখতে চায়: চীনা সংবাদমাধ্যম

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ১৮:৪৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৮:৪৯

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের লজিস্টিক চুক্তির সমালোচনা করেছে চীনা সংবাদমাধ্যম।  দেশটির সংবাদমাধ্যমে বলা হয়, দুটি দেশের সম্পর্কে  আস্থা না থাকার ফলেই এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কারণ, ভারত সবচেয়ে সুন্দরী নারী হতে চায় যাকে বিয়ে করতে সবাই আগ্রহী। বিশেষ করে ওয়াশিংটন ও বেইজিং।

সোমবার রাষ্ট্রীয় পরিচালিত গ্লোবাল টাইমস এ মন্তব্য করে। এদিনই প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বেইজিং সফরে গিয়েছেন।

ভারতের আরও খবর: সরকারি চাকরিতে দুই লক্ষাধিক জনবল নিয়োগ দেবে ভারত

উভয় দেশের সম্পর্কে আস্থাহীনতার পরও মার্কিন-ভারত জোট সুপারপাওয়ার হয়ে ওঠার জন্য ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রতিও অবজ্ঞা। এর প্রধান কারণ হলো ভারত নিজেকে সব সময় সুন্দরী নারী হিসেবে দেখতে চায়, যাকে সবাই বিয়ে করার জন্য আগ্রহী হবে। বিশেষ করে প্রতিযোগিতার সবচেয়ে বড় দুই শক্তি, যুক্তরাষ্ট্র ও চীন।

এতে আরও বলা হয়েছে, ভারতের ক্ষেত্রে এটা নতুন কিছু নয়। আমাদের মনে আছে স্নায়ুযুদ্ধের সময় ভারত দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কেমন কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলো।

চীনের আরও খবর: ‘দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্ব বজায় রাখবে চীন’

গ্লোবাল টাইমস আরও লিখেছে, প্রমাণিতভাবে, ভারতের উচিত চীনকে উত্তেজিত না করে নিজের অগ্রগতি বজায় রাখা। দক্ষিণ চীন সাগরে যৌথ টহলের জন্য চীনের প্রস্তাব ভারত বার বার নাকচ করে চলেছে। ভারতের স্বার্থ সত্বেও যুক্তরাষ্ট্রের সুবিধার জন্যই তারা এটা করছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার তিনদিনের ভারত সফরে আসেন। এ সময় লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট (এলএসএ) নামে একটি চুক্তি স্বাক্ষরে উভয় দেশ রাজি হয়। চুক্তির বিস্তারিত আগামী দিনগুলোতে চূড়ান্ত করা হবে। সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
সর্বশেষ খবর
দুর্নীতির মামলা: নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন আবেদপুত্র সিয়াম 
দুর্নীতির মামলা: নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন আবেদপুত্র সিয়াম 
কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২
কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়