সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৩:৫৬ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৩:৫৬

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের রপ্তানি বাড়ায় এবং জি-৭ ভুক্ত দেশগুলোর তেলের মজুত ছাড়ার সিদ্ধান্তে সরবরাহ বাড়ায় সোমবার (০৫ অক্টোবর ) তেলের দাম কমেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামোর আরও ক্ষতির আশঙ্কা থাকলেও দাম কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ৬টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারস ৭২ সেন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৯ ডলারে নেমেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ১ ডলার ৫ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ০৫ ডলারে লেনদেন হচ্ছিলো।

আর ডব্লিউটিআই ১ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর শুক্রবার জি-৭ দেশগুলো জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়তে এবং জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকতে সম্মত হয়।

এই মজুত ছাড়ের ফলে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের রপ্তানি আরও বাড়বে। সোমবারের জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলা সত্ত্বেও সেপ্টেম্বরের শেষ সপ্তাহের সাত দিনের মধ্যে চার দিন মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধের আগের স্তর ছাড়িয়ে গেছে। এদিকে সোমবার আইসিই গ্যাসঅয়েল ফিউচারস ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১ হাজার ৩৯০ দশমিক ২৫ ডলারে উঠেছে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কৌশলগত মজুত ব্যবহারের জি-৭ সিদ্ধান্ত তাৎক্ষণিক সরবরাহ-উদ্বেগের কিছুটা অবসান ঘটাচ্ছে। একই সঙ্গে এই ধারণাও জোরালো হচ্ছে যে সৌদি রপ্তানি যুদ্ধের আগের স্তরের দিকে ফিরছে, যদিও এসব তেল এখনও বেশি খরচে ও কম কার্যকর পথে পাঠাতে হচ্ছে।

হুথিরা জানিয়েছে, গত ১২ ঘণ্টায় ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা সৌদি আরবের রিয়াদ ও খুরাইস এলাকায় আরামকোর স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে এর কোনও নিশ্চিতকরণ মেলেনি।

/এসএইচএম/
সম্পর্কিত
রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ ঘোষণা
যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
সর্বশেষ খবর
স্লো ওভার রেটের শাস্তি, ভারতের দ্বিগুণ জরিমানা 
স্লো ওভার রেটের শাস্তি, ভারতের দ্বিগুণ জরিমানা 
‘তোমারে দেখিবে যে মনের কথা বলিবে সে’
আদালতে শাজাহান খান ‘তোমারে দেখিবে যে মনের কথা বলিবে সে’
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
অটোচালকদের ধর্মঘটের সুযোগ নিচ্ছে প্যাডেলচালিত রিকশা
অটোচালকদের ধর্মঘটের সুযোগ নিচ্ছে প্যাডেলচালিত রিকশা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের