দিল্লিজুড়ে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা দিপকে, ছাত্রনেতা নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি, চারজন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মানিক সরকার ও পিনারাই বিজয়ন রয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, ভারতের বার্তা সংস্থা এএনআই ও গণমাধ্যমগুলো দিল্লিজুড়ে ধরপাকড় ও নিরাপত্তার কয়েকটি ছবি প্রকাশ করেছে।
শনিবার দিল্লিতে বিমান অবতরণের পরপরই আটক হন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেসহ অন্যান্যরা। ছবি: ইন্ডিয়া টুডে
দিল্লির সাউথ এভিনিউ বাসস্ট্যান্ডের কাছের সড়কে অবস্থান কর্মসূচি পালনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। ছবি: এএনআই
আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করে পুলিশ। ছবি: পিটিআই
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সময় দিল্লির বিক্ষোভস্থলের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হচ্ছেন বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের দিন দিল্লিতে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) জওয়ানরা। ছবি: রয়টার্স
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালে সমর্থকদের আটক করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের দিন নয়াদিল্লিতে অবস্থিত নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে কড়া নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স