জাপানের অধিকাংশ এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহার

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২০, ২১:৫৬ আপডেট : ১৪ মে ২০২০, ২১:৫৭

জাপানের অধিকাংশ এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। নতুন সংক্রমিতের সংখ্যা কমে আসায় বৃহস্পতিবার ৪৭টির মধ্যে ৩৯টি এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। জরুরি অবস্থা জারি রয়েছে ওসাকা, টোকিও, হোকাইদোর উত্তরাঞ্চলীয় দ্বীপে। এই এলাকাগুলোতে নতুন আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাপানের অধিকাংশ এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহার

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, জাপানে সংক্রমণের হার কমছে। জনগণকে সতর্ক, মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখায় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

অ্যাবে বলেন, সম্ভব হলে ৩১ মে’র আগেই অন্যান্য এলাকাতেও জরুরি অবস্থা আমরা প্রত্যাহার করতে চাই।

ইয়োকোহামা বন্দরে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস বিলাসবহুল জাহাজে করোনা আক্রান্তদের পদক্ষেপ নিয়ে সমালোচনার মুখে পড়েছিল জাপান। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো করোনার প্রাদুর্ভাব দেশটিতে দেখা দেয়নি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৭৮ জনের।

জাপানে স্বল্প সংখ্যক পরীক্ষা নিয়েও বেশ সমালোচনা হয়েছে। তবে অ্যাবে দাবি করেছেন, ভাইরাসের ক্লাস্টার চিহ্নিত করতে বিভিন্ন এলাকায় তাদের কৌশল কাজে এসেছে।  

বিশ্বের অন্যান্য দেশের সরকারের মতো জাপান সরকারের লকডাউন জারি করার ক্ষমতা নেই। তবে স্থানীয় গভর্নররা বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ও জনগণকে বাসায় থাকার আহ্বান জানাতে পারেন। এটি অমান্য করলে কোনও শাস্তির মুখে পড়তে হয় না। এরপরও দেশটিতে জনগণের চলাচলের সংখ্যা অনেক কমে এসেছে।

/এএ/
সম্পর্কিত
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা
সর্বশেষ খবর
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন