২৩১১ কোটি ডলারে মার্কিন যুদ্ধবিমান কিনছে জাপান

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ১৪:৪২আপডেট : ১১ জুলাই ২০২০, ১৪:৪৭

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ হাজার ৩১১ কোটি ডলার মূল্যের বিভিন্ন ধরনের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জাপান। এর মধ্যে রয়েছে ১০৫টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে জাপান। বৃহস্পতিবার জাপানের কাছে এসব বিমান বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

২৩১১ কোটি ডলারে মার্কিন যুদ্ধবিমান কিনছে জাপান
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান আরও ৬৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান ও ৪২টি এফ-৩৫বি বিমান কিনবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।
এসব যুদ্ধবিমান কেনার ফলে মার্কিন যুদ্ধবিমান উৎপাদনকারী লকহিড মার্টিনের সবচেয়ে বড় ক্রেতা হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে জাপান।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি সম্ভাব্য এই অস্ত্রবিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। তবে উভয় দেশ ও লকহিড মার্টিন কোম্পানির দরকষাকষির ভিত্তিতে যুদ্ধবিমানের সংখ্যায় পরিবর্তন আসতে পারে।
জাপান যদি এসব সফলভাবে কিনতে পারে তাহলে দেশটির এফ-৩৫ যুদ্ধবিমান থাকবে। এতে করে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি এফ-৩৫ বিমান থাকবে দেশটি। জাপানের পর যুক্তরাজ্যের এসব বিমান সবচেয়ে বেশি হতে পারে। যুক্তরাজ্য ১৩৮টি এফ-৩৫ কেনার পরিকল্পনা করছে।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের