বিদেশিদের জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ১৮:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮:৩৮

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার এক ঘোষণায় বলেন, নতুন ভ্যারিয়েন্টের ঝুঁকির কথা মাথায় রেখে কমপক্ষে একমাসের জন্য জরুরি ব্যবস্থা নিতে যাচ্ছে তার দেশ।

নতুন সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) কার্যকর হতে যাচ্ছে। এদিন থেকেই কোনও বিদেশি নাগরিক জাপানে প্রবেশ করতে পারবেন না। এর আগে ইসরায়েলও বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, সবেচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ওমিক্রন ভ্যারিয়েন্টকে এখন পর্যন্ত অতি সংক্রামক হিসেবে ধারণা করা হচ্ছে। ফলে ঝুঁকি মোকাবিলায় বিশ্বের অনেক দেশ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। গত বুধবার প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এখন নিউ জিল্যান্ড, হংকং, ইসরায়েলসহ বিশ্বের অনেক দেশে নতুন ধরনের উপস্থিতি পাওয়া গেছে।

/এলকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী