ফুকুশিমা পরমাণু চুল্লির ভেতর অনুসন্ধান কার্যক্রম চালাবে রোবট

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২২, ২২:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২২:০৬

জাপানের ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা কোম্পানি এ বছর রোবটের সাহায্যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে রোবটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত চুল্লিগুলোর ভেতর থেকে নমুনা সংগ্রহ করতে চায় প্রতিষ্ঠানটি।

এই বিদ্যুৎ কেন্দ্রটি ভেঙ্গে ফেলার প্রচেষ্টায় এই কাজ হবে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

২০০১ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং পরবর্তীতে সুনামিতে এখনাকার এক, দুই ও তিন নম্বর চুল্লিগুলোতে জ্বালানি গলে যাওয়ার ঘটনা ঘটে।

পরমাণু জ্বালানি গলে চুল্লির অভ্যন্তরের কন্টেইনমেন্ট ভেসেল বা সংবরণ আধারে ছড়িয়ে পড়ে। এগুলো আশেপাশের ধাতব অংশের সঙ্গে মিশে কঠিন জ্বালানি বর্জ্য তৈরি করে।

টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি (টেপকো) ১ নম্বর চুল্লিটিতে জানুয়ারির মাঝামাঝি নাগাদ রোবটের সাহায্যে একটি জরিপ শুরুর পরিকল্পনা করছে।

রোবটগুলো আল্ট্রাসনিক বা শ্রবণাতীত শব্দ নির্ভর যন্ত্রপাতি ব্যবহার করে জমে থাকা কঠিন জ্বালানির অবস্থান শনাক্তের পাশাপাশি এর পুরুত্ব পরিমাপ করবে।

এদিকে, যুক্তরাজ্যে উদ্ভাবিত একটি রোবটিক যন্ত্র দিয়ে দুই নম্বর চুল্লি থেকে জ্বালানির ধ্বংসাবশেষ বের করার প্রস্তুতি চলমান রয়েছে। জাপানে এখন এর কার্যক্ষমতার পরীক্ষা করা হচ্ছে।

টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি এ বছরের শেষ নাগাদ এই রোবটের সাহায্যে কিছু জ্বালানি বর্জ্য সংগ্রহের পরিকল্পনা করছে। সূত্র: এনএইচকে নিউজ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম