জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনোজো আবেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (৮ জুলাই) পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হলে লুটিয়ে পড়েন তিনি। জাপানের সংবাদমাধ্যম এনএইচকে বলছে, পেছন থেকে সেই সময় তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় ৪১ বছর বয়সী এক পুরুষ সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে ভারত, তাইওয়ান ও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশ। এনইচকের এক প্রতিবেদক বলেন, বন্দুকের গুলির মতো শব্দ পেয়েছেন। পরে শিনজো আবেক রক্তাক্ত অবস্থায় দেখেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৩০ এর দিকে লুটিয়ে পড়েন তিনি।
তার সবশেষ শারীরিক পরিস্থিতি কেমন তা জানতে জাপানের দিকেই নজর পুরো দুনিয়ার। রাজধানী টোকিওতে ফুমিও কিশিদা আবেগঘন বক্তৃতায় বলেন, ‘আমি মন প্রাণ থেকে চাই এই যাত্রায় বেঁচে যাক আবে’। একে গণতন্ত্রের ওপর জঘন্য হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানান তিনি।
হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা হয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন ফুমিও কিশিদা। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাইরে থাকা সব মন্ত্রীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিনজো আবে। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিলেন। একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বজুড়ে তার ব্যাপক সুনাম রয়েছে।
ভিডিও:
Video shows the moment former Japanese PM Shinzo Abe was shot from behind as he campaigned in the city of Nara. Abe was rushed to the hospital in critical condition.
— Al Jazeera English (@AJEnglish) July 8, 2022
Read more: https://t.co/gWJh3VaXRc pic.twitter.com/1DC7onCKAy









