জাপানে নিঃসঙ্গ অবস্থায় ৪০ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ২০:০১আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২২:২১

২০২৪ সালের প্রথমার্ধে জাপানে একা বাড়িতে অবস্থানের সময় অন্তত ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের মতে, দেশটিতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বাস। তাদের বেশিরভাগই নিজ বাড়িতে একা থাকতে বাধ্য হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য অনুসারে, অন্তত ৪ হাজার মানুষের মৃত্যুর খবর এক মাসেরও বেশি সময় পরে জানা গেছে। আর এক বছর ধরে নিখোঁজ থাকার পর ১৩০টি মৃতদেহ পাওয়া যায়।

ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যে দেখা যায়, ২০২৪ সালের প্রথমার্ধে মোট ৩৭ হাজার ২২৭ জনকে একাকী বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদের মধ্যে ৭০ শতাংশের বয়স ৬৫ বা তার বেশি।

তথ্য অনুসারে, এদের মধ্যে ৭ হাজার ৪৯৮ জনের বয়স ৮৫ বছর বা তারচেয়ে বেশি। ৭৫ থেকে ৭৯ বছর বয়সীর সংখ্যা ৫ হাজার ৯২০। ৭০ থেকে ৭৪ বছর বয়সী ৫ হাজার ৬৩৫টি মৃতদেহ পাওয়া যায়।

জাপানি ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ বলেছে, ২০৫০ সাল নাগাদ দেশটিতে একা বসবাসকারী বয়স্ক নাগরিকদের (৬৫ বছর বা তার বেশি বয়সী) সংখ্যা এক কোটি ৮০ হাজারে পৌঁছাবে।

দীর্ঘদিন ধরে বার্ধক্য ও ক্রম হ্রাসমান জনসংখ্যা মোকাবিলা করার চেষ্টা করেছে জাপান। এপ্রিল মাসে জাপান সরকার দেশের কয়েক দশক ধরে একাকিত্ব ও বিচ্ছিন্নতার সমস্যা মোকাবিলা করার জন্য একটি বিল সংসদে উত্থাপন করেছিল।

জাপান ছাড়া চীন ও দক্ষিণ কোরিয়ার জনসংখ্যাও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী