নির্বাচনি প্রচারণা বাতিল করলো কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৫

নিরাপত্তা শঙ্কায় সাময়িকভাবে নির্বাচনি প্রচারণা বাতিল করেছে কলম্বিয়ার মার্কসবাদী সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্ক। শুক্রবার রাজধানী বোগোটায় দলের এই সিদ্ধান্তের ঘোষণা দেন ফার্ক নেতা পাবলো কাটাটুমবো। গত কয়েকদিনে নির্বাচনি প্রচারণার সময়ে ফার্ক প্রার্থীরা বেশ কয়েকটি হামলা ও মৌখিক আক্রমণের শিকার হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালো দলটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

নির্বাচনি প্রচারণা বাতিল করলো কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীরা

৫২ বছর ধরে কলম্বিয়া সরকারের সঙ্গে সশস্ত্র লড়াই চালিয়ে আসা ফার্ক গোষ্ঠী ২০১৬ সালে সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির আওতায় আট লাখ অস্ত্র আর ১৩ লক্ষাধিক গোলাবারুদ জমা দিয়ে সশস্ত্র বিদ্রোহ ছেড়ে গত বছর নিয়মতান্ত্রিক রাজনীতিতে যোগ দেয় তারা। কমন অলটারনেটিভ রেভ্যুলুশনারি ফোর্স পার্টি (ফার্ক) নামে রাজনীতিতে নামে তারা। আগামী ১১ মার্চ দেশটিতে সংসদীয় ও ২৭ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুটি নির্বাচনেই প্রার্থী রয়েছে ফার্কের।

বোগোটায় সংবাদ সম্মেলনে কাটাটুমবো বলেন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না পাওয়া পর্যন্ত আমরা নির্বাচনি প্রচারণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সব দল ও রাজনৈতিক আন্দোলনকে বিভক্তিকে দূরে ঠেলে রেখে এধরনের আগ্রাসনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ফার্কের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ইমেলদা ডাজা কলম্বিয়ার ব্লু রেডিওকে বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ফার্কের বিরুদ্ধে প্রতিবাদে ইন্ধন যোগাচ্ছে। এই প্রার্থীর অভিযোগ তারা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নয় বরং পূর্বপরিকল্পিত কার্যকলাপের মুখে পড়ছেন।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম