পেরুতে বলি দেওয়া ২২৭ শিশুর কঙ্কাল উদ্ধার

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ০৫:১৬আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:১১

পেরুতে সবচেয়ে বেশি সংখ্যক শিশু বলি দেওয়ার একটি বধ্যভূমি খুঁজে পাওয়ার দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদরা। পেরুর লিমার বিচ হুয়ানচাকো থেকে উদ্ধার করা হয়েছে ২২৭ শিশুর কঙ্কাল। গবেষকদের ধারণা, ৫০০ বছর আগে এখানে এসব শিশুকে বলি দিয়ে পুঁতে ফেলা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পেরুতে বলি দেওয়া ২২৭ শিশুর কঙ্কাল উদ্ধার

প্রত্নতাত্ত্বিক দলের প্রধান ফেরেন ক্যাস্টিও বলেন, ‘এখন পর্যন্ত বিশ্বের যত জায়গা থেকে নরকঙ্কাল উদ্ধার হয়েছে, সেগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় জায়গা। একসঙ্গে এত নরকঙ্কাল আর কোথাও পাওয়া যায়নি।’

ক্যাস্টিও আরও বলেন, ‘উদ্ধার হওয়া কঙ্কালগুলো শিশুদের এবং তাদের বয়স ৪ থেকে ১৪ বছরের মধ্যে। এখানে সম্ভবত বাচ্চাদের প্রি-কলম্বিয়ান চিমু সংস্কৃতির প্রথা অনুযায়ী বলি দেওয়া হয়েছিল। বর্ষাকালে এল নিনোর হাত থেকে বাঁচতে এই শিশু বলি দেওয়ার প্রথা পালন করতো চিমু সংস্কৃতির লোকেরা। প্রথা অনুযায়ী, ঈশ্বরের উদ্দেশেই এই বলিদান করা হয়েছিল। যত খুঁড়ছি, দেখছি একের পর এক শিশুদের কঙ্কাল।’

যখন এই কঙ্কালগুলো উদ্ধার করা হয়েছে, দেখা গেছে সমুদ্রের দিকে মুখ করে শিশুদের বলি দেওয়া হয়েছিল। কিছু কিছু শিশুর কঙ্কালে এখনও চামড়া ও চুল লেগে রয়েছে।

হুয়ানচাকোতে চিমু সংস্কৃতির যে ধারা অনুযায়ী এই বলি দেওয়া হয়েছিল, সেই চিমু যুগ ছিল মোটামুটি ১২০০ থেকে ১৪০০ পর্যন্ত। চিমু সভ্যতা পেরু উপকূল বরাবর ইকুয়েডর পর্যন্ত প্রসারিত হয়েছিল, কিন্তু ইনকা সাম্রাজ্য এটি জয় করার পরে ১৪৭৫ সালে অদৃশ্য হয়ে যায়।

এর আগে ২০১৮ সালের জুনে প্রত্নতত্ত্ববিদরা পাম্পা লা ক্রুজ এলাকায় খনন করে ৫৬ শিশুর কঙ্কাল খুঁজে পেয়েছিলেন। পাম্পা লা ক্রুজ হুয়ানচাকো থেকে বেশি দূরে নয়। সেখানে ২০১৮ এর এপ্রিলে ১৪০ শিশু ও ২০০টি ভেড়ার কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। 

/এএ/এমএমজে/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’