এপ্রিলে ভেঙে পড়বে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২০, ১৫:১১আপডেট : ২১ মার্চ ২০২০, ১৫:১২

ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা এপ্রিল মাসের শেষের দিকে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তিনি এই আশঙ্কার কথা জানালেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

এপ্রিলে ভেঙে পড়বে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
দক্ষিণ আমেরিকায় করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ব্রাজিলে। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৯১ ও মৃতের সংখ্যা ৭।
স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক মান্ডেত্তা বলেন, ব্রাজিলে সাও পাওলোতে করোনায় আক্রান্ত সবচেয়ে বেশি। আগামী সপ্তাহে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার ব্রাজিল রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি, করোনা মোকাবিলায় তহবিল বরাদ্দ করেছে। অনলাইনে সিনেটের অধিবেশনে আর্থিক বরাদ্দের অনুমতি দেওয়া হয়। দুই সিনেট সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারে করোনা মোকাবিলায় জনগণের সমালোচনার মুখে পড়েছেন। শুরুতে তিনি ভাইরাসের সংক্রমণকে কল্পনা হিসেবে আখ্যায়িত করেছিলেন। শুক্রবার বিভিন্ন রাজ্যের গভর্নররা কঠোর পদক্ষেপ নেওয়ায় তিনি সমালোচনা করে দাবি করেছেন, এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান