নতুন মাত্রায় পৌঁছেছে ব্রাজিলে করোনা সংক্রমণ

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২১, ১০:২৯আপডেট : ১১ মার্চ ২০২১, ১০:২৯
image

করোনাভাইরাসের মহামারিতে ব্রাজিলে প্রথমবারের মতো এক দিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটিতে বাড়ছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের দেশ এখন ব্রাজিল। দেশটিতে মোট দুই লাখ ৬৮ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবারই মারা গেছে দুই হাজার ২৮৬ জন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন অতি সংক্রামক ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ পরিস্থিতি চরম আকার নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতি মারাত্মক আকার নেওয়ায় বুধবার প্রেসিডেন্ট জইর বলসোনারোর কঠোর সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি অভিযোগ করেন বর্তমান প্রেসিডেন্টের ‘স্টুপিড’ সিদ্ধান্তের কারণে পরিস্থিতি এমন আকার নিয়েছে। এদিকে বরাবরই করোনা মহামারিকে অবহেলা করে আসা প্রেসিডেন্ট বলসোনারোকে কয়েক মাসের মধ্যে বুধবার প্রথমবারের মতো মাস্ক পরতে দেখা গেছে। এর আগে তিনি করোনা নিয়ে জনগণকে ‘ঘ্যানঘ্যানানি’ বন্ধ করতে বলেন।

সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলের বড় শহরের হাসপাতালগুলোর ওপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। এর অনেকগুলোয় বিপর্যস্ত হয়ে পড়ার মুখে রয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ স্বাস্থ্য কেন্দ্র ফিওকরাজ। কেন্দ্রটির চিকিৎসক এবং গবেষক মার্গারেথ ডালকোলমো বলেন, মহামারির সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে ব্রাজিল।

বুধবার এক দিনেই ব্রাজিলে নতুন করে ৭৯ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা একদিনে তৃতীয় সর্বোচ্চ শনাক্ত। সম্প্রতি আক্রান্ত বেড়ে যাওয়ায় ভূমিকা রাখছে ভাইরাসটির পি১ নামের নতুন একটি ভ্যারিয়েন্ট। ধারণা করা হচ্ছে এই ভ্যারিয়েন্টটি অ্যামাজন অঞ্চলের শহর মানাউস থেকে ছড়িয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী