কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২১, ১৭:০২আপডেট : ২৬ জুন ২০২১, ১৭:০২

কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভান দুকুকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। শুক্রবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে নর্তে ডে সান্তাদার প্রদেশের কুকুতা অঞ্চলে এটি উড়ছিল। এসময় হেলিকপ্টারে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাদেশিক গভর্নর ছিলেন। প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, এতে কেউ আহত হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

প্রেসিডেন্ট দুকু এই ভীরুতাপূর্ণ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, তার সরকার সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত নয়। তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্র শক্তিশালী এবং এই ধরনের হুমকি মোকাবিলা করার মতো শক্তি কলম্বিয়ার রয়েছে।’

তিনি জানান, হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি

কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সেমানা জানায়, হেলিকপ্টারটি মাটিতে অবতরণের সময় গুলিবর্ষণ করা হয় এবং আশপাশে উপস্থিতরা সেই আওয়াজ শুনতে পেয়েছেন।

কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে বিস্তৃত কাতাতুম্বো অঞ্চলে সক্রিয় রয়েছে বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)। ১৯৬৪ সালে গঠিত এই বাহিনী দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী এবং কলম্বিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

এই মাসের শুরুতে কুকুতায় একটি সামরিক ঘাঁটিতে কারবোমা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইএলএন। হামলায় দুই মার্কিন সামরিক উপদেষ্টাসহ ৩৬ জন আহত হন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী