হাসপাতালে বন্যার ছোবল, মেক্সিকোয় অন্তত ১৭ রোগীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫

ভারি বন্যায় সৃষ্ট বন্যার কবলে পড়ে মেক্সিকো মধ্যাঞ্চলীয় হিদালগো প্রদেশের একটি হাসপাতালের অন্তত ১৭ রোগীর মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পার্শ্ববর্তী নদীর তীর উপচে তুলা শহরের হাসপাতালটিতে পানি ঢুকে পড়ে আর বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ হয়ে যায়।

হতাহতদের অনেকেই কোভিড-১৯ এর রোগী ছিলেন। তারা অক্সিজেন থেরাপির চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

উদ্ধারকারীরা প্রায় ৪০ রোগীকে সরিয়ে নিতে সক্ষম হয়। এদিকে প্রাদেশিক গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

পরে এক টুইট বার্তায় গভর্নর ওমর ফায়াদ জানান, তিনি নিরাপদ এবং ভালো আছেন। বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালানো অব্যাহত রাখতে প্রাদেশিক কর্তৃপক্ষ সমন্বয়ের কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।

দুর্যোগ মোকাবিলায় সহায়তা করতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর জানিয়েছে, হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে তিনি খুবই দুঃখ পেয়েছেন। নিচু এলাকার মানুষদের তিনি আশ্রয় কেন্দ্র অথবা আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রবল বন্যায় হিদালগো প্রদেশের ৩০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
কী, কেন, কীভাবেজলবায়ু পরিবর্তন কীভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপকে প্রভাবিত করবে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী