আকস্মিক হামলায় কলম্বিয়ার বিদ্রোহী কমান্ডার ‘এল পয়সা’ নিহত

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬

কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর এক নেতা ভেনেজুয়েলায় এক আকস্মিক হামলায় নিহত হয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। হারনান দারিও ভেরাসকুয়েজ নামের এই কমান্ডার এল পয়সা নামে পরিচিত। ভেনেজুয়েলার আপুরে প্রদেশে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।

কলম্বিয়ার সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তারা বলেছে, এই হত্যাকাণ্ড সম্পর্কে তারা অবগত নন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ধারণা এল পয়সাকে ধরিয়ে দেওয়ার পুরস্কারের লোভে ভাড়াটেরা তাকে হত্যা করেছে।

এল টিয়েমপো সংবাদপত্রকে কলম্বিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ কর্মকর্তারা এল পয়সার মৃতদেহ না দেখবে ততক্ষণ তার মৃত্যুর খবর নিশ্চিত করবে না। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকুই এর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার কার্যালয় আরও বেশি তথ্য চেয়েছে।

মার্ক্সবাদী আদর্শে অনুপ্রাণিত ফার্ক গোষ্ঠী গত ৫০ বছর ধরে কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। ২০১৬ সালে তারা যুদ্ধবিরতিতে যায়।

ফার্কের সবচেয়ে আতঙ্ক তৈরি করা ইউনিটের কমান্ডার ছিলেন এল পয়সা। ২০০৩ সালে কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক গাড়ি বোমা হামলার নেপথ্যে ছিলেন তিনি। ওই হামলায় ৩৬ জন নিহত এবং দুইশ’র বেশি আহত হয়। এছাড়াও তিনি ১৯৯৮ সালে একটি সেনা ও পুলিশ ক্যাম্পে হামলায় মুখ্য ভূমিকা রাখেন। মিরাফ্লোরেস ক্যাম্পে চালানো ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ১৬ সদস্য নিহত হয়।

২০১৬ সালে যুদ্ধবিরতিতে গেলেও এল পয়সা ২০১৮ সালে তা ভঙ্গ করে নতুন বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেন। আর ঘোষণা দেন আরও একবার তিনি অস্ত্র হাতে তুলে নিচ্ছেন।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
এসকোবারের ‘কোকেন হিপো’, ৪ থেকে বেড়ে ২০০
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী