অজ্ঞান হয়ে চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে ফিরলেন তিনি

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১৭:৪০আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:০৬

অজ্ঞান হয়ে চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন আর্জেন্টিনার এক নারী। বুয়েন্স আয়ার্সের ইন্ডিপেন্ডেন্স স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা তাকে নিরাপদে টেনে বের করে আনেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ক্যান্ডেলা নামের ওই নারী হোঁচট খেয়ে কয়েক পা এগিয়ে চলন্ত ট্রেন এবং প্লাটফর্মের মধ্যবর্তী ফাঁকা স্থানে পড়ে যান।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যান্ডেলা হঠাৎ করে বেসামাল হয়ে পড়েন এবং প্লাটফর্মে আসতে থাকা একটি ট্রেনের দিকে হোঁচট খেয়ে আগাতে থাকেন। এরপর নিচে পড়ে যান তিনি। ঘটনাটি ঘটেছে গত ২৯ মার্চ।

স্টেশনে থাকা অন্য যাত্রীরা ভয়াবহ কিছুর আশঙ্কা করছিলেন। তারা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে তাকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়।

আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে ক্যান্ডেলা বলেন, ‘জানি না কিভাবে এখনও বেঁচে আছি। আমি এখনও পুরো ঘটনাটি বোঝার চেষ্টা করছি।’

 

 

ক্যান্ডেলা জানান দুর্ঘটনায় বেঁচে ফিরে তার মনে হচ্ছে নতুন জীবন পেয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে রক্তচাপ কমে যায় আর অজ্ঞান হয়ে পড়ি। সামনে থাকা লোকটিকে সতর্ক চেয়েছিলাম কিন্তু আর কিছুই মনে নেই, এমনকি যে মুহূর্তে ট্রেনের নিচে পড়ে যাই, সেটাও মনে নেই।’

অন্য যাত্রীরা তাকে টেনে তোলেন। পরে তাকে প্লাটফর্মে বসে পড়েন। সেখান থেকে একটি হুইলচেয়ারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়।

ক্যান্ডেলাকে দ্রুত বুয়েন্স আয়ার্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তিনি বিপদ মুক্ত।

গত মাসে ভারতের গুজরাট রাজ্যের সুরাটে এক ব্যক্তি প্লাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়েও বেঁচে যান। ট্রেন থেকে নামার সময়ে তিনি পড়ে যান।

/জেজে/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
সর্বশেষ খবর
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি