কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রো

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২২, ১৩:১১আপডেট : ২০ জুন ২০২২, ১৩:৫৭

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এক সময়ের বিদ্রোহী নেতা গুস্তাভো পেত্রো। নির্বাচনে বিজয়ী হয়েই, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন দক্ষিণ আমেরিকার এই বামপন্থী নেতা।

রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সেখানেই দেখা যায় প্রতিদ্বন্দ্বিতামূলক প্রেসিডেন্ট নির্বাচনে রোডলোফো হার্নান্দোজকে হারিয়ে দিয়েছেন পেত্রো।

কলম্বিয়ার নির্বাচন নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিক তথ্যমতে, এই নির্বাচনে ৫০.৪ শতাংশ ভোট পেয়েছেন পেত্রো। নিকটতম প্রতিদ্বন্দ্বী হার্নান্দেজ পেয়েছেন ৪৭.২৬ শতাংশ ভোট। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফলে কলম্বিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্রটা বদলে যেতে পারে।

রাজধানী বগোতায় বিজয়ী ভাষণে ঐক্যের কথা শুনিয়েছেন ৬২ বছর বয়সী পেত্রো। তিনি বলেন, সরকার রাজনৈতিক ও আইনগত দিক থেকে বিরোধীদের শাস্তি দেওয়ার পথে হাঁটবে না। জনগণের প্রতি শ্রদ্ধা ও আলোচনাই হবে সরকারের পথ।

বামপন্থী পেত্রো সংস্কার কর্মসূচিকে সামনে রেখে ভোটে লড়েন। তিনি সাবেক এম ১৯ আরবান বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিলেন।

সূত্র: আল জাজিরা, ডিডব্লিউ

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ