বলসোনারো কোথায়? তার স্ত্রী বলছেন, হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১৮:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৮:৪৬

পাকস্থলীতে ব্যথাজনিত কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে। সোমবার তাকে হাসপাতালে নেওয়া হয় বলে দাবি করেছেন তার স্ত্রী। সদ্য সাবেক এই প্রেসিডেন্টের কয়েক হাজার সমর্থক ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসসহ সরকারি কার্যালয়ে হামলা ও তাণ্ডব চালানোর একদিন পর বলসোনারে হাসপাতালে ভর্তির কথা জানালেন তার স্ত্রী।

২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন বলসোনারো। ওই হামলার পর থেকে প্রায় সময়েই পাকস্থলীতে ব্যথা অনুভব করে আসছেন তিনি।

সোমবার বলসোনারের স্ত্রী মিশেল নিশ্চিত করেছেন, পাকস্থলীতে অস্বস্তির কারণে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবারটির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বলসোনারোর অবস্থা উদ্বেগজনক নয়।

দশ দিন আগে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বলসোনারো। গত সপ্তাহে লুলা ডি সিলভার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে অস্বীকৃতি জানান।

লুলা ক্ষমতা গ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থি রাজনীতিক লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে নির্বাচনের এমন ফল মেনে নিতে পারেনি পরাজিত প্রার্থীর সমর্থকরা। গত ৮ জানুয়ারি একযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেস, পার্লামেন্ট ও এবং সুপ্রিম কোর্টে হামলা চালায় তারা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম