যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন করেছেন ব্রাজিলের বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, ২১:২৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২১:২৭

যুক্তরাষ্ট্রে ছয় মাসের পর্যটক ভিসার আবেদন করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তার আইনজীবী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৩০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন বলসোনারো। অভিবাসন কর্মকর্তারা তার ভিসা প্রক্রিয়াকরণের সময়ে যুক্তরাষ্ট্রেই অবস্থানের পরিকল্পনা করছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট।

জানুয়ারি মাসের শুরুতে সর্বশেষ নির্বাচনে পরাজিত প্রার্থী বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের রাজধানীতে তাণ্ডব চালায়। এই ঘটনায় তদন্তের মুখে পড়েছেন তিনি। এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেও সহিংসতায় দায় তিনি স্বীকার করেননি।

এক বিবৃতিতে তার আইনজীবী ফেলিপ আলেক্সান্দ্রে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জনগণের সেবায় নিজের জীবনের ৩৪ বছর উৎসর্গ করেছেন। এখন তিনি কিছু সময় বিশ্রাম নিতে চান।

কূটনীতিক ও রাষ্ট্রপ্রধানদের জন্য মার্কিন এ-১ ভিসায় যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন বলসোনারো। এই ভিসার মেয়াদ ত্রিশ দিন। ১ জানুয়ারি নির্বাচনে তাকে পরাজিত করা লুলা ডি সিলভার ক্ষমতাগ্রহণ অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্র পাড়ি জমান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থি রাজনীতিক লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে নির্বাচনের এমন ফল মেনে নিতে পারেনি পরাজিত প্রার্থীর সমর্থকরা। গত ৮ জানুয়ারি একযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেস, পার্লামেন্ট ও এবং সুপ্রিম কোর্টে হামলা চালায় তারা।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের