আর্জেন্টিনার জাতীয় উদ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ০৯:১৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:৫৭

আর্জেন্টিনার লস অ্যালারেস জাতীয় উদ্যানের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শনিবার (২৭ জানুয়ারি) প্যাটাগোনিয়ার এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশটির দমকল বাহিনী। আগুন দুটি বড় শহরের দিকে এগিয়ে আসছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আগুনের ভয়াবহতা উল্লেখ করে লস অ্যালারেস জাতীয় উদ্যানের ফায়ার, কমিউনিকেশনস অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের প্রধান মারিও কার্ডেনাস বলেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে তিনি বলেন, সবকিছুই প্রতিকূলে অবস্থান করছে। প্রচুর বাতাস ও উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ ঠিক মতো করা যাচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, এসকুয়েল ও ট্রেভেলিন শহরে যাতে আগুন ছড়িয়ে পরতে না পারে সেই চেষ্টা করছে চুবুত প্রদেশের উদ্ধারকর্মীরা।

লস অ্যালারস জাতীয় উদ্যান প্রাকৃতিক সৌন্দর্যের লীলা-ভূমি। পাহাড়, নদী ও হ্রদে ঘেরা। আছে সমতল ভূমি। এটি মূলত অ্যালারস গাছের আদিম বন। যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম জীবন্ত গাছের প্রজাতি।

লস অ্যালারস জাতীয় উদ্যান একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই উদ্যানে আগুন লেগে  ইতোমধ্যে প্রায় এক হাজার ৫০০ একর পুড়ে গেছে৷

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম