হাইতি থেকে দূতাবাসের কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৪, ০৯:২৬আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯:২৬

হাইতি থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (১০ মার্চ) সামরিক বাহিনী বলেছে, দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে সেখানে সেনাবাহিনীও নিযুক্ত করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড বলেছেন, এই মুহূর্তে দূতাবাসে যেসব কর্মীদের খুব একটা প্রয়োজন নেই, তাদেরকে বিমানে করে ফিরিয়ে নেয়া হচ্ছে।

তবে দূতাবাস খোলা থাকবে। দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, দূতাবাস চত্বর ও বিমানবন্দরের কাছাকাছি এলাকায় সহিংসতা বেড়ে যাওয়ায়, নিরাপত্তা বিবেচনায় অতিরিক্ত কর্মীদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এমনকি হাইতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলও সাময়িকভাবে তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছে। রবিবার, হাইতি ছেড়েছেন জার্মানির রাষ্ট্রদূত। ইইউ প্রতিনিধি দলের সাথে ডোমিনিকান রিপাবলিক সফরে ছিলেন তিনি।

হাইতির গ্যাং সহিংসতা আরও বেড়েছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে অপসারণের জন্য জোর দিচ্ছে গ্যাং নেতারা। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা তিনদিন থেকে একমাস বাড়ানো হয়েছে।

এদিকে, হাইতিকে সমর্থন ও উদ্ভূত সমস্যা সমাধানে রাজনৈতিক আলোচনার জন্য সোমবার জ্যামাইকাতে বৈঠক করবেন ইইউ প্রতিনিধি দল।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি