মেক্সিকোর দক্ষিণে বাস দুর্ঘটনায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩৮ জন যাত্রী এবং বাসের দুই চালক মারা যান। ট্রাক চালকও নিহত হয়েছে।

রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যায়, সংঘর্ষের পর বাসটি আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কেবল ধাতব ফ্রেমের কঙ্কাল অংশটি অবশিষ্ট রয়েছে।

তাবাসকোর নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, "এখন পর্যন্ত ১৮টি মৃতদেহ নিশ্চিত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছে যে, উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।

বাস অপারেটর 'ট্যুরস একোস্টা' ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, ‘ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।'

তারা আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং বাসটি গতি সীমার মধ্যে ছিল কিনা তা জানতে তারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী