ব্রাজিলে কপ৩০ সম্মেলনস্থলে ঢুকে পড়লো বিক্ষোভকারীরা, নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ১৪:৪৯আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৪:৪৯

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত সম্মেলন বা কপ৩০ সম্মেলনস্থলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে সম্মেলনস্থলে ঢুকে পড়েন একদল বিক্ষোভকারী। সেখানে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এবারের সম্মেলনটি ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিক্ষোভকারীদের মধ্যে স্থানীয় আদিবাসী ও অ-আদিবাসী জনতাও ছিলেন। তারা জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ ও বন সংরক্ষণের দাবি জানাতে এ কর্মসূচি চালান। এক সময় তারা সম্মেলনের ভেন্যুতে ঢুকে পড়েন এবং প্রবেশপথে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এছাড়া বিক্ষোভকারীদের কয়েকজন সম্মেলনস্থলের মেটাল ডিটেক্টর ভেদ করে ব্লু জোনে ঢুকে পড়েন। জাতিসংঘের নিরাপত্তা কর্মীরা তাদের থামাতে যান। এ সময় বিক্ষোভকারীরা কর্মীদের ধাক্কা দেন ও চিৎকার করতে থাকেন।

সম্মেলনস্থলে জোর করে ঢুকে পড়া বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় এক কর্মীকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ছবি: রয়টার্স।

বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করছিলেন। ব্যানারে লেখা ছিল, ‘আমাদের বন বিক্রির জন্য নয়’। কারো কারো গায়ের টি-শার্টে লেখা ছিল ‘জুন্তোস'। স্প্যানিশ এই শব্দের বাংলা করলে দাঁড়ায় ‘একসঙ্গে’।

জাতিসংঘের জলবায়ু-বিষয়ক মুখপাত্র জানান, এ ঘটনায় দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। সম্মেলনস্থলের সামান্য ক্ষতি হয়েছে।

বিক্ষোভকারীদের মধ্যে তুপিনাম্বা জনগোষ্ঠীর আদিবাসী নেতা নাতো উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা চাই আমাদের ভূমি, কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনন ও অবৈধ বৃক্ষ নিধন থেকে মুক্ত থাকুক।

তবে সংঘর্ষের কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরে এক বিবৃতিতে জাতিসংঘের এক মুখপাত্র বলেন, ‘ব্রাজিল ও জাতিসংঘের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানটি নিরাপদ করেন। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। সম্মেলনস্থল এখন সম্পূর্ণ নিরাপদ।’

/এস/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু