মেক্সিকোয় ফুটবল মাঠে সশস্ত্র হামলায় নিহত ১১, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ১৬:১১ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:২৩

মধ্য মেক্সিকোর গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যের সালামাঙ্কা শহরের একটি ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে একদল সশস্ত্র হামলাকারী ১১ জনকে হত্যা ও ১২ জনকে আহত করেছে। রবিবার (২৫ জানুয়ারি) দেশটির শাথনিওর মেয়র সিজার প্রিয়েটো এই তথ্য ফেসবুকে জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

প্রিয়েটো জানিয়েছেন, লোমা দে ফ্লোরেস সম্প্রদায়ের একটি সামাজিক অনুষ্ঠান চলাকালীন এক দুঃখজনক ও কাপুরুষোচিত হামলা ঘটেছে। আহতদের মধ্যে একজন নারী এবং একটি শিশুও রয়েছেন। মেয়র এই ঘটনাকে একটি গুরুতর সামাজিক বিভাজন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেছেন, এই ঘটনায় রাজ্যে, বিশেষ করে সালামাঙ্কায় সহিংসতার মাত্রা আরও বেড়ে গেছে। প্রিয়েটো ফেসবুকে আরও বলেছেন, দায়ীদের খুঁজে বের করা হবে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ জনের মৃত্যুই নিশ্চিত হয়েছে। এর মধ্যে ১০ জন ঘটনাস্থলেই নিহত হন, আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে আহত ১২ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সালামানকা অবস্থিত গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, হামলার তদন্ত শুরু করা হয়েছে। এক বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা পৌরসভা, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে মিলিত হয়ে এলাকায় নিরাপত্তা বাড়াচ্ছে, মানুষকে সুরক্ষা দিচ্ছে এবং সম্ভাব্য অপরাধীদের খুঁজছে।

/এসএসএস/
সম্পর্কিত
অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত