রাউল কাস্ত্রোকে যে অপরাধে অভিযুক্ত করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৬, ১৫:১১ আপডেট : ১৫ মে ২০২৬, ১৫:১৬

কিউবার ৯৪ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট এবং ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির বিচার বিভাগের (ডিওজে) এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে সম্ভাব্য এই অভিযোগ গঠনের বিষয়টি একটি গ্র্যান্ড জুরি কর্তৃক অনুমোদিত হতে হবে। এর সুনির্দিষ্ট সময়কাল তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও এটি খুব দ্রুতই ঘটতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন তিনি। সাবেক এই কিউবান প্রেসিডেন্টের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগটি মূলত বিমান ভূপাতিত করার ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর আগে জানিয়েছিল, ১৯৯৬ সালে কিউবা কর্তৃক মানবিক সহায়তা সংস্থা ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ পরিচালিত বিমানকে গুলি করে ভূপাতিত করার ঘটনার সঙ্গে এই মামলাটি সম্পর্কিত।

এই বিষয়ে মন্তব্যের জন্য কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্রও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর চাপ সৃষ্টি করার অংশ হিসেবে দেশটিতে জ্বালানি সরবরাহকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন, যা দ্বীপরাষ্ট্রটিতে কার্যত একটি অবরোধের সৃষ্টি করেছে। এর ফলে সেখানে বিদ্যুৎ বিপর্যয় ঘটছে এবং দেশটির অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে।

/এএস/
সম্পর্কিত
আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
সর্বশেষ খবর
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ
টেস্টে নতুন বল কেন ব্যাটারদের জন্য বিপজ্জনক? 
টেস্টে নতুন বল কেন ব্যাটারদের জন্য বিপজ্জনক? 
বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার দিন
বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার দিন
ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 
ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো