সৌদি আরবে মার্কিন কনস্যুলেটের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৬, ১২:৩১আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৩:১৭
image

এক সন্দেহভাজন ব্যক্তি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে এক সন্দেহভাজন ব্যক্তি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এই হামলায় দুই নিরাপত্তা কর্মকর্তা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর-জেনারেল মনসুর আল-তুর্কি এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় মধ্যরাত সোয়া ২ টার দিকে ডা. সুলেইমান ফাকিহ হাসপাতালের গাড়ি রাখার স্থানে অবস্থানকারী এক ব্যক্তির ব্যাপারে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। মার্কিন কনস্যুলেটের ঠিক উল্টো পাশেই হাসপাতালটির অবস্থান।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তারক্ষীরা সন্দেহভাজন ওই ব্যক্তির কাছাকাছি গেলে হাসপাতালের গাড়ি রাখার স্থানে ওই ব্যক্তি নিজের শরীরে বেঁধে রাখা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটান।
ওই ঘটনার পর সৌদি আরবে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস হুঁশিয়ারি জারি করে মার্কিন নাগরিকদের দেশটিতে ভ্রমণের সময় বাড়তি সতর্ক থাকতে বলেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের ওই বোমা হামলার ঘটনা সম্পর্কে তারা অবহিত রয়েছেন।
এর আগে ২০০৪ সালে জেদ্দার এই কনস্যুলেটে পাঁচ বন্দুকধারী হামলা চালিয়েছিল। ওই ঘটনায় নয়জন নিহত হন।
সূত্র: আলজাজিরা।
/এসএ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী