আইএস ও কুর্দিদের বিরুদ্ধে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ০৯:১৩আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ০৯:১৩

আইএস ও কুর্দিদের বিরুদ্ধে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানসিরিয়ার দক্ষিণাঞ্চলে কুর্দিদের পিপল’স প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) ও ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে পৃথক সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। সোমবার তুর্কি সেনাবাহিনী সীমান্ত শহর জারাব্লুজে গোলাবর্ষণ করে। একই সঙ্গে মানবিজের কাছে কুর্দি ওয়াইপিজির অবস্থান লক্ষ্য করেও হামলা চালায় তুরস্ক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এক তুর্কি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওয়াইপিজেকে লক্ষ্য করে ২০টি হামলা চালানো হয়েছে। আর সীমান্ত অতিক্রম করে আইএসের অবস্থানের ওপর হামলা অব্যাহত আছে।

তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে আইএসকে হটিয়ে দিতে প্রতিশ্রুতি দেওয়ার পরই এ হামলা শুরু হলো। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিল। তুরস্ক ওয়াইপিজিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির একটি শাখা বলে মনে করে। ১৯৮০র দশক থেকে কুর্দিদের স্বাধীনতার জন্য তুরস্ক সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে আসছে পিকেকে।

ওয়াইপিজি বর্তমাসে তুরস্কের সীমান্তে হাসাকা থেকে আফরিন শহর পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ করে। ওয়াইপিজির রাজনৈতিক সংগঠন কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) একটি স্বায়ত্বশাসিত অঞ্চল রোজাবা হিসেবে দাবি করে।

কুর্দিদের এই গ্রুপে বেশ উল্লেখ্যযোগ্য অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ)। কুর্দি ও আরব যোদ্ধাদের সম্মিলিত এই শক্তি সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ওয়াইপিজিকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম কার্যকর শক্তি হিসেবে বিবেচনা করে।

আগস্ট মাসের শুরুতে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার সহযোগিতায় আইএসের কাছ থেকে মানবিজ শহর দখল করে। তবে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের অবস্থানকে অগ্রহণযোগ্য বিপদজনক বলে মনে করে। তুরস্ক চায় সীমান্ত এলাকায় আইএস নিয়ন্ত্রিত অঞ্চল দখল করুক ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)।  

তুর্কি-সিরিয়া সীমান্তের তুরস্ক অংশে থাকা আল-জাজিরার প্রতিবেদক হাশেম আহেলবারা জানান, কুর্দিদের অগ্রগতিতে তুরস্কের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কুর্দি গোষ্ঠীগুলোর দখলকৃত অঞ্চল বেড়ে যাওয়াতে উদ্বিগ্ন তারা।

রবিবার জানা গিয়েছিল, এফএসএ আইএস নিয়ন্ত্রিত জারাব্লুজ শহরে তুরস্ক থেকে হামলা শুরু করবে। যাতে করে কুর্দিরা ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে না পারে।

নাম প্রকাশ না শর্তে বিদ্রোহীদের এক কর্মকর্তা জানান, কয়েকশ এফএস ও সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধারা আগামী কয়েক দিনের মধ্যে তুরস্ক থেকে হামলা শুরু করবে। সোমবার তুরস্কের এক কর্মকর্তা জানান, সর্বশেষ অভিযানের (জারাব্লুজ ও মানবিজ) মূল লক্ষ্য হলো মধ্যপন্থী বিদ্রোহীদের জন্য একটি করিডোর খুলে দেওয়া।

আল-জাজিরার প্রতিবেদন জানান, আইএসের কাছ থেকে অঞ্চল দখলে ওয়াইপিজির মতো এফএসএ সফল না হলেও শিগগিরই তা বদলে যেতে পারে। বিশেষ করে জারাব্লুজ ও মানবিজে এফএসএ কুর্দিদের তুলনায় সংখ্যায় ও শক্তিতে কম। তবে যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে, সিরিয়ায় কুর্দিদের শক্তি বৃদ্ধি থামাতে চায় তুরস্ক। অন্তত নিজেদের মিত্র এফএসএ যাতে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ চায় তা নিশ্চিত করবে। দেখার বিষয় হলো তুরস্ক উত্তর সিরিয়ায় আগ্রাসী ভূমিকা নেবে নাকি শুধু এফএসএকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। সূত্র: আল-জাজিরা।

/এএ/

 

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান