তুরস্কে পুলিশ ভবনে গাড়িবোমা বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৬, ১২:২৭আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১২:৫৬

তুরস্কে পুলিশ ভবনে গাড়িবোমা বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা তুরস্কের দক্ষিণ-পূর্ব এলাকার শহর সিজর-এ এক পুলিশ ভবনের বাইরে একটি গাড়িবোমার বিস্ফোরণ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার সময়  এ বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছে নিহত ও আহতের সংখ্যা অনেক হতে পারে। তবে আল-জাজিরা জানিয়েছে, ৮ পুলিশ নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় বহুতল একটি ভবন বিস্ফোরণের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়েছে। আশপাশের বেশ কিছু এলাকায় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গিয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে তুরস্কের সংবাদমাধ্যমগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-কে দায়ী করা হচ্ছে।

হারিয়েত পত্রিকার খবরে বলা হয়েছে, ১২টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ৮ পুলিশ কর্মকর্তা নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। পুলিশ ও হামলাকারীদের বন্দুকযুদ্ধের পর শুক্রবারের হামলা হলো। আল-জাজিরা ট্রাকবোমার কথা জানিয়েছে। স্থানীয় টেলিভিশনের ভবন থেকে ধোঁয়া ও ছাই উড়তে দেখা গেছে।

সিরনাক প্রদেশের শহর সিজর। এ শহরের সঙ্গে সিরিয়া ও ইরাকের সীমান্ত হয়েছে। এখানকার বেশিরভাগ বাসিন্দাই কুর্দি। পিকেকে তুরস্কের একটি সশস্ত্র সংগঠন। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। সম্প্রতি পিকেকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে এসব দেশ। সিজর শহরটিতে পিকেকে যোদ্ধার সঙ্গে লড়াইয়েরত তুর্কি সরকার গত কয়েক মাসে বেশ কয়েকবার কারফিউ জারি করে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ