ইসরায়েলি সেনার গুলিতে পশ্চিম তীরে ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৮

ইসরায়েলি সেনার গুলিতে পশ্চিম তীরে ফিলিস্তিনি নিহত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলের সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার হেবরনের তেল রুমেইদা এলাকায় এ গুলির ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ওই ফিলিস্তিনি এক সেনাকে ছুরিকাঘাত করে পালানোর সময় গুলি করা হলে ফিলিস্তিনির মৃত্যু হয়।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীরের হেবরনের তেল রুমেইদা এলাকায় নিয়মিত দেহ তল্লাশীর সময় ফিলিস্তিনি হামলাকারী ছুরি বের করে এক সেনাকে আক্রমণ করেন। এতে ওই সেনা ছুরিকাঘাতে আহত হন।

বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী আরও জানায়, জবাবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালালে তার মৃত্যু হয়।

এই নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনাদের ওপর চারবার হামলার ঘটনায় পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনা ঘটলো। শুক্রবার ইসরায়েলে হামলা চালানোর সময় কথিত তিন হামলাকারী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন দখলকৃত হেবরনে ও তার আশেপাশে এবং একজন ইসরায়েলের অর্ন্তভূক্ত পূর্ব জেরুজালেমে নিহত হন।

এর আগে বৃহস্পতিবার হেবরনে আরেকজন নিহত হন। ইসরায়েলের দাবি, তিনি গ্রেফতার এড়াতে চেষ্টা করলে সেনারা  তাকে গুলি করে। আর শনিবারও ছুরিকাঘাতের অভিযোগে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ