ইরাকে গৃহহীন মানুষের বহরে বোমা বিস্ফোরণে নিহত ১৮

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৬, ১৮:১৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৮:১৬

ইরাকে গৃহহীন মানুষের বহরে বোমা বিস্ফোরণে নিহত ১৮ ইরাকের সালাহুদ্দিন প্রদেশে গৃহহীন মানুষের একটি গাড়ি বহরে বোমা বিস্ফোরণে  অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাস্তার পাশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার প্রদেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, আইএসের দখলে থাকা একটি শহর থেকে এসব মানুষ পালিয়ে যাচ্ছিলেন। তারা সালাহুদ্দিন প্রদেশের পূর্বে আলম শহরের শরণার্থী শিবিরে যাচ্ছিলেন।  রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমার ওপর দিয়ে পুলিশের একটি গাড়িবহর যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়। এই ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছে। এছাড়া আরও যারা আহত হয়েছেন তাদের অধিকাংশই নারী ও শিশু।

কর্নেল নেমা আল-জাবৌরি রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে ১৭ গৃহহীন মানুষ রয়েছেন এবং টহল গাড়ি বিস্ফোরিত হলে এক পুলিশও নিহত হয়েছেন।

পুলিশের এই গাড়ি বহরেই স্থানীয় আতঙ্কিত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছিলেন। আইএস জঙ্গিরা কিরকুক নগরীর হাউইজাহ শহরটি দখল করে রেখেছে। সেখানে তারা বেসামরিক লোককে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। জঙ্গিরা তাদেরকে বাড়ি ছেড়ে অন্য স্থানে যেতে বাধা দিচ্ছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী