প্রবাসী শ্রমিকদের দেশে পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ২০:৩৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:৩৬

প্রবাসী শ্রমিকদের দেশে পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব প্রবাসী শ্রমিকদের নিজ দেশে পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব। তেলের মূল্যের নিম্নমূখীতার কারণে দেশটির বাজেট ঘাটতি কমানোর ছয় শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছিল। এ প্রস্তাব করেছিল দেশটির সুরা কাউন্সিল। তবে দেশটির অর্থ মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের দেশে পাঠানো অর্থের ওপর কোনও কর আরোপ করা হবে না।

সৌদি আরবে প্রায় এক কোটি প্রবাসী শ্রমিক রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশটি বাংলাদেশি শ্রমিকদের পছন্দের অন্যতম কারণ ছিলো, নিজ দেশে উপার্জিত অর্থ পাঠাতে কোনও কর দিতে হতো না।

এক টুইটে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিকদের অর্জিত অর্থ দেশে পাঠানোর সময় তাতে এমন কোন কর আরোপ করা হবে না। টুইটে বলা হয়েছে, 'সৌদি রাজ্য আন্তর্জাতিক মান বজায় রেখে পুঁজির অবাধ প্রবাহের নীতিতে বিশ্বাস করে।'

অর্থ মন্ত্রণালয়ের এই টুইট বাংলাদেশিসহ দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম