হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৭

হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা ফিলিস্তিনের গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনী ভূখণ্ড থেকে রকেট চালিত গ্রেনেড হামলার জবাবে  সোমবার এ হামলা চালানো হয়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে একটি রকেট ছোড়া হয়। ফাঁকা এলাকায় রকেটটি আঘাত করে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জবাবে ইসরায়েলি ট্যাংক থেকে গাজা ভূখণ্ডে উত্তরাঞ্চলে হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।’

এদিকে হামাসের এক নিরাপত্তা সূত্র জানায়, গাজা ভূখণ্ডে ইসলামপন্থীদের শাসিত এলাকার দুটি চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি ভূ-খণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা প্রস্তাব পাসের পর নতুন করে সংকট দেখা দেয় দেশ দুটির মধ্যে। ওই সময় সাময়িক বসতি স্থাপন বন্ধ রাখলেও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ফের বসতি স্থাপনের অনুমতি দেয় ইসরায়েল।

এদিকে, আরব বসতি গুঁড়িয়ে দেওয়া বন্ধের দাবিতে শনিবার তেলআবিবের মধ্যাঞ্চলে ইসরায়েলের আরব ও ইহুদিরা একসঙ্গে মিছিল করেছেন।

প্রায় এক হাজার বিক্ষোভকারী মিছিলে অংশ নেন। এদের অনেকে হিব্রু ও আরবিতে ‘ইহুদি ও আরবরা ঐক্যবদ্ধ রয়েছে’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।

ইসরায়েলি আরবরা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের ক্ষোভ প্রশমন করতে অনুমোদনহীন আরব বসতির ওপর ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে।

দখলকৃত পশ্চিম তীরের অ্যামোনা ওয়াইল্ডক্যাট আউটপোস্টের বিরুদ্ধে একটি উচ্ছেদ আদেশের প্রেক্ষিতে ইহুদিরা বিক্ষুব্ধ হয়।

গত মাসে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আবরদের গ্রাম উম আল-হেইরানে বিপুল সংখ্যক পুলিশ বসতি উচ্ছেদ করতে অভিযান চালায়। এ সময় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ ও তার ওপর চালানো এক আরব হামলাকারী নিহত হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় গ্রামটির বাসিন্দা ইয়াকুব আবু আল-কাইয়ান (৫০)-কে গুলি করে হত্যা করা হয়। এর আগে তিনি তার গাড়ি নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালালে তাদের একজন নিহত হয়। সুত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম