তেলের বাজার স্থিতিশীল রাখতে সৌদি আরবের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত ইরান

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:১৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:২৪

তেলের বাজার স্থিতিশীল রাখতে সৌদি আরবের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত ইরান তেলের বাজার স্থিতিশীল করতে সৌদি আরবের সঙ্গে আলোচনা ও সহযোগিতায় ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বিজন নামদা জানগানেহ। বুধবার প্রেস টিভি এ খবর জানিয়েছে।

প্রধান তেল উৎপাদক দেশগুলোর উত্তোলনের কোটার প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশংসা করেন ইরানের তেলমন্ত্রী। গত বছর নভেম্বর মাসের চুক্তি অনুসারে তেল উত্তোলনের কোটা বেধে দেওয়া হয়েছিল। ওপেক ও ওপেক বহির্ভূত দেশগুলোর তেলের উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্তের বাজারের প্রতিক্রিয়া ইতিবাচক বলেও উল্লেখ করেছেন তিনি।

তেলমন্ত্রী বলেন, ওপেক সদস্যদের তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্তটি খুব ভালো ছিল এবং এ প্রবনতা অব্যাহত আছে। ওপেক বহির্ভূত দেশগুলোও তাদের উৎপাদন কমিয়ে আনতে শুরু করেছে এবং শিগগিরই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে।

তিনি বলেন, চলমান প্রবণতা যদি জারি থাকে তাহলে আমরা আশা করছি তেলের বাজারে সরবরাহ ও চাহিদার সমন্বয় ঘটবে। তবে চলতি বছরের দ্বিতীয় অর্ধের জন্য তেলের উৎপাদন কমিয়ে আনার প্রয়োজন রয়েছে। এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে হবে।

তেলমন্ত্রী আরও বলেন, তেলের বাজার স্থিতিশীল করতে ইরান ও সৌদি আরব উভয়ের সাধারণ ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে আলোচনা চালিয়ে যাবে।

গত বছর নভেম্বর ওপেক সদস্যরা সর্বসম্মতভাবে তেলের মূল্য প্রতি ব্যারেল ৬০ ডলারে নামিয়ে আনতে রাজি হয়। এছাড়া চলতি বছরের প্রথম ছয় মাসে তেলের উৎপাদনের লক্ষ্যমাত্রাও কমিয়ে আনা হয়।

তেলমন্ত্রী জানান, ওপেক বহির্ভূত রাশিয়া, ওমান ও মেক্সিকোও তাদের উৎপাদন ৫ লাখ ৫৮ হাজার বিপিডি কমিয়ে আনতে রাজি হয়েছিল। সূত্র: সিনহুয়া।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম