ওআইসি মহাসচিবের সঙ্গে শোলাকিয়ার ইমামের সাক্ষাৎ

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১৪:৫৭আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৪:৫৯

ওআইসি মহাসচিবের সঙ্গে শোলাকিয়ার ইমামের সাক্ষাৎ অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) মহাসচিব ইউসেফ আল-ওতাইমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরব নিউজের খবরে বলা হয়েছে, সাক্ষাতের সময় শোলাকিয়ার ইমাম ওআইসি মহাসচিবের কাছে ১ লাখ ১০ জন ইসলাম বিশেষজ্ঞের স্বাক্ষরযুক্ত জঙ্গিবাদবিরোধী ফতোয়া তুলে দেন।  বাংলাদেশের এই উদ্যোগ বিশ্বজুড়েই প্রশংসিত হয়েছে।

এ সময় উভয়েই ইসলামের নামে জঙ্গিবাদ ছড়ানোকে প্রত্যাখ্যান করেছেন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন।

আবিদজানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৪৫তম বৈঠকটি আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মোশি জানান, ওআইসির সম্মেলন আয়োজন করা বাংলাদেশের জন্য সম্মানের বিষয়। এ ধরনের আয়োজন ওআইসি ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। সূত্র: আরব নিউজ।

/এএ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী