সীমান্তে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে হেজবুল্লাহ ও সিরীয় সেনা

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১৯:০১আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৯:০২

সীমান্তে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে হেজবুল্লাহ ও সিরীয় সেনা লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হেজবুল্লাহ এবং সিরিয়ার সেনাবাহিনী সীমান্তে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে শনিবার দ্বিতীয় দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে। সিরিয়া-লেবানন সীমান্ত থেকে বিদ্রোহীদের উৎখাতের জন্যই এই অভিযান চালানো হচ্ছে বলে সিরিয়ার সরকারপন্থী এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অভিযানের মূল লক্ষ্য সুন্নি মুসলিম বিদ্রোহীরা। এই বিদ্রোহীরা আগে নুসরা ফ্রন্টের সঙ্গে ছিল কিন্তু পরে আল কায়েদার অনুগত হয়ে পড়ে। গোষ্ঠীটি পাহাড়ি জরৌদ আরসাল অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

হেজবুল্লাহ পরিচালিত সামরিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এরই মধ্যে অঞ্চলটির বেশ কিছু এলাকা দখলমুক্ত করা হয়েছে। সীমান্তের সিরীয় অংশ আসাদবাহিনী বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে।

শুক্রবার এই যৌথ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে ২৩ জন বিদ্রোহী নিহত হয়। শনিবার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, অভিযানে ১৫জন হেজবুল্লাহ যোদ্ধা এবং সুন্নি বিদ্রোহীদের অন্তত ৪৩জন নিহত হয়েছে।

অভিযানে অংশ না নিলেও রক্ষণাত্মক অবস্থানে রয়েছে লেবাননের সেনাবাহিনী। সুন্নি বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করলে গুলি করার প্রস্তুতি নিয়ে আছে লেবাননের সেনারা। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম