প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষা দিতে কাতারের নতুন আইন

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ২২:২৫আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২২:২৭

প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষা দিতে কাতারের নতুন আইন কাতারে কর্মরত কয়েক হাজার প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষা দিতে নতুন একটি আইন জারি করেছেন দেশটির শাসক শেখ তামিম বিন হামাদ আল-থানি। গৃহকর্মীদের সুরক্ষায় এটিই প্রথম আইন জারি করল কাতার। এর ফলে মানবাধিকার সংগঠনের বেশ কিছু উদ্বেগ কাটিয়ে উঠবে কাতার।

নতুন আইনে, গৃহকর্মীদের দিনে সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করানো যাবে। এই ১০ ঘণ্টার মধ্যে নামাজের বিরতি, বিশ্রাম ও খাওয়ার সময় বরাদ্দ থাকবে। এছাড়া চুক্তি শেষে তিন সপ্তাহের মজুরি দিতে হবে চাকরি ছেড়ে দেওয়ার সময়।

এই আইন অনুসারে, গৃহকর্মীদের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। চুক্তি অনুসারে বছরে তিন সপ্তাহের ছুটি দিতে হবে এবং তাদের উপযুক্ত খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

উপসাগরীয় ধনাঢ্য দেশগুলোর মতো কাতারেও কয়েক হাজার গৃহকর্মী কাজ করেন। যাদের বেশিরভাগই নারী। এদের বেশির ভাগই ফিলিপাইন, দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকা আসা শ্রমিক। সূত্র: রয়টার্স।

/এএ/

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী