ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে 'যুদ্ধাপরাধে'র প্রমাণ দাখিল ফিলিস্তিনিদের

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩২

ইসরায়েলের সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ ও উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নথি দাখিল করেছে ফিলিস্তিনের চারটি মানবাধিকার সংগঠন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনগুলো।

ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে 'যুদ্ধাপরাধে'র প্রমাণ দাখিল ফিলিস্তিনিদের

চারটি সংগঠনের পক্ষ ৭০০ পৃষ্ঠার নথি  জমা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই  চারটি সংগঠন হলো আল-হক, আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস, দ্য প্যালিস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস ও আলদামির অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস।

নথিতে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এসব যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এক বিবৃতিতে চারটি সংগঠনে পক্ষ থেকে আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসৌদাকে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে একটি পূর্ণাঙ্গ তদন্ত  পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অপরাধ করে ইসরায়েলিদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতির অবসান এবং দেশটির শীর্ষ রাজনীতিক ও সামরিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা জরুরি।

আল-হকের এক প্রতিনিধি জানান, বাস্তব তথ্যের ভিত্তিতে হত্যা, দেশত্যাগে বাধ্য করা, নিপীড়ন ও জাতিবিদ্বেষের মতো মানবতাবিরোধী অপরাধগুলো জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম