মিসরকে জরুরি সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের আহ্বান

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৭, ২৩:০৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ২৩:০৬

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির শাসন টিকিয়ে রাখতে জরুরি সহযোগিতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর শনিবার এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দ্য ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, দায়েশ (আইএস) জঙ্গিদের মোকাবিলা সিসির সরকারকে জরুরিভিত্তিতে সহযোগিতা করা উচিত যুক্তরাষ্ট্রের।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োরাম ও ড. অফির উইন্টার সুনির্দিষ্টভাবে মিসরের সেনাবাহিনীকে অস্ত্র, গোয়েন্দা তথ্য ও মাঠ পর্যায়ে অভিযানে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে খালি টুইট করাতে সহযোগিতা যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত সহযোগিতা প্রয়োজন।

সম্প্রতি মিসরের সিনাই অঞ্চলে একটি মসজিদে জঙ্গি হামলায় তিন শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনার পরে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। এখন পর্যন্ত এই হামলার দায় কোনও সংগঠন স্বীকার করেনি। তবে মিসর হামলার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করে আসছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম