দামেস্কের কাছে ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৭, ২০:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:২২

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এবার দেশটির যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এ হামলা চালায়। সোমবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

দামেস্কের কাছে ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছের জামারা এলাকাসহ একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ও অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এইসব অস্ত্র গুদামে সিরিয়া ও তার মিত্র বাহিনীর অস্ত্র মজুদ রয়েছে।’ তবে হামলার সঠিক লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

বার্তা সংস্থা এএফপি’র সংবাদদাতা দামেস্কে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানায়, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।’ ইসরায়েলের পক্ষ থেকেও বিমানহামলার কথা স্বীকার করা হয়েছে।

এর আগে ২ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে দামেস্কের পাশের এক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল সিরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজ এজেন্সি দাবি করে, হামলার সময় সিরিয় বিমান বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র উপরেই ধ্বংস করেছে। সংস্থাটি জানায়, রাত সাড়ে ১২টার দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

উল্লেখ্য, সিরিয়ায় গত ৫ বছর ধরে সরকারি বাহিনী ও সরকারবিরোধীদের মধ্যে চলমান গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ৪ লাখ ৭০ হাজার মানুষ। আর গৃহযুদ্ধে মানুষের গড় আয়ু প্রায় ১৫ বছর কমে গেছে।

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান