ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের দাবি সেনাবাহিনীর

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৮, ১৩:৫১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৪:৫৩

ইরানে বিক্ষোভকারীদের ‘সফলতা’র সঙ্গে দমন করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী ইরান রেভ্যুলিউশনারি গার্ডস। তাদের দাবি, ‘প্ররোচনাকারী শক্তি’কে দমন করতে সফল হয়েছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনের দাবি সেনাবাহিনীর

প্রতিবেদনে বলা হয়, জেনারেল মোহাম্মদ আলি জাফারি ঘোষণা দেন, ইসফাহান, লোরেস্তান ও হামাদানে রেভ্যুলিউশনারি গার্ড মোতায়েন করা হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, ‘ইরানি জনগণ আইনভঙ্গকারীদের বিরুদ্ধে রাজপথে নামে।

ইরানে গত বছরের ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ এরইমধ্যে ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই বিক্ষোভে সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলোর ইন্ধন খোঁজার চেষ্টা করে ইরান। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমা দেশগুলো। এই বিক্ষোভে এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। আটক হয়েছেন সাড়ে চারশ’র বেশি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ বাহিনী ইরান রেভ্যুলশনারি গার্ডস মোতায়েন করে সরকার। হাসান রুহানির কাছে পরাজিত আয়াতুল্লাহ আহমাদ আলামোলহোদাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তার কার্যালয়ের শহর থেকেই এই বিক্ষোভের শুরু। তবে তার সংশ্লিষ্টতাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আলমোলহোদা।

জেনারেল জাফারি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বিক্ষোভের সঙ্গে জড়িত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই বিক্ষোভের জন্য দেশটির ‘শত্রুদের’ দায়ী করেছেন। তিনি বলেন, তারা ইরানের টাকা, অস্ত্র ও রাজনীতির ক্ষতি করতে চায়।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ